Skip to content
ঘাসফড়িং সাহিত্য পত্রিকা

ঘাসফড়িং সাহিত্য পত্রিকা

Close Button
  • হোম
  • গল্প
  • কবিতা
  • প্রবন্ধ
  • উপন্যাস
  • সকল বিভাগ
  • যোগাযোগ
  • সম্পাদকীয় নীতিমালা

সম্পাদকীয় নীতিমালা

“ঘাসফড়িং অনলাইন” একটি ইন্টারনেট/অনলাইন ভিত্তিক সাহিত্য, সংস্কৃতি, সমাজ ও দর্শন বিষয়ক পত্রিকা। বাংলা ভাষায় সাহিত্য ও সংস্কৃতিকে পাঠকের কাছে তুলে ধরাই “ঘাসফড়িং” – এর মূল লক্ষ্য।

“ঘাসফড়িং অনলাইন” – এর সম্পাদকীয় নীতিমালাসমূহ নিম্নরূপঃ

১। “ঘাসফড়িং অনলাইন” বাংলা ভাষায় প্রকাশিত। লেখকরা বাংলাকে মূল ভাষা হিসেবে ব্যবহার করবেন। ইংরেজি কিংবা অন্য কোন ভাষা প্রয়োজনবোধে ব্যবহার করা যাবে তবে তা কেবলমাত্রকোন বিষয় বা লেখকের উদ্ধৃতি হিসেবে অথবা একান্তই প্রয়োজন মনে করলে।

২। “ঘাসফড়িং” সকল লেখক ও পাঠকের জাতি, ধর্ম ও লিঙ্গ সমতায় বিশ্বাস করে। কোন ধরনের বৈষম্যকে ঘাসফড়িং প্রত্যাখ্যান করে।

৩। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিরোধী কোন লেখা ও মতামত “ঘাসফড়িং” প্রকাশ করে না।

৪। আমরা ১৯৫২ ও ১৯৭১ এর চেতনা সমুন্নত রাখতে বদ্ধপরিকর। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাবিরোধী কোন লেখা বা মতামত আমরা প্রকাশ করি না।

৫। “ঘাসফড়িং অনলাইন” সম্পূর্ণ ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী।

৬। কোন রাষ্ট্র, ধর্ম, জাতি, গোষ্ঠী কিংবা কোন ব্যক্তিকে সমালোচনা ও কটাক্ষ করা যাবে না।

৭। ধর্ম বিষয়ক লেখা ও মতামতকে “ঘাসফড়িং” জোড়াল ভাবে নিরুৎসাহিত করে। যদি একান্তই ধর্ম বিষয়ক কিছুর উল্লেখ করতেই হয়, তবে সেটি নিরপেক্ষ ও নির্মোহ ভাবে ও যথাসম্ভব সংক্ষিপ্ত আকারে করতে হবে। কোন ক্রমেই তা কটাক্ষ, সমালোচনা কিংবা বিদ্বেষমূলক হবে না।

৮। কোন রাজনৈতিক দল বা মতের পক্ষে কিংবা বিপক্ষে প্রচারণামূলক কোন লেখা “ঘাসফড়িং” প্রকাশ করে না।

৯। লেখক তার লেখায় কোন রেফারেন্স ব্যবহার করলে সেই রেফারেন্স নির্দিষ্টভাবে উল্লেখ করতে হবে।

১০। লেখা গ্রহন, বাতিল এবং প্রকাশের সম্পূর্ণ অধিকার “ঘাসফড়িং”-এর।

১১। লেখার সত্ত্ব সম্পূর্ণ লেখকের।

১২। লেখক ইতিপূর্বে তার লেখা অন্য কোন পত্রিকায় বা মিডিয়ায় ( প্রিন্ট এবং ডিজিটাল বা অন্যকোন) প্রকাশিত হয়েছে এমন লেখা পাঠাবেন না। এরুপ পূর্বে প্রকাশিত কোন লেখা চিহ্নিত হলে তা মুছে ফেলার সম্পূর্ণ অধিকার “ঘাসফড়িং”-এর রয়েছে।

১৩। প্রকাশিত লেখা বা মন্তব্যের দায়দায়িত্ব সম্পূর্ণ লেখকের।

“ঘাসফড়িং অনলাইন” –এ লেখা পাঠানোর নিয়মাবলীঃ

১। লেখা ওয়ার্ড ফরমেটে পাঠাতে হবে। অন্য কোন ফরমেটে পাঠানো কোন লেখা প্রকাশের জন্য বিবেচিত হবে না।

২। প্রেরিত লেখা ১১ – ১২ ফন্ট আকারে হতে হবে।

৩। লেখার সাথে লেখকের অনধিক ১০০ শব্দে সংক্ষিপ্ত পরিচিতি পাঠাতে হবে। সাথে লেখকের একটি ছবি ও যোগাযোগের ঠিকানা (ফোন নাম্বার ও ই-মেইল) সংযুক্ত করতে হবে।

৫। লেখা পাঠানোর ঠিকানাঃ Ghasforing.canada@gmail.com

Archives

  • September 2026
  • August 2026
  • December 2025

Categories

  • উপন্যাস
  • কবিতা
  • গল্প
  • নির্বাচিত লেখা
  • প্রবন্ধ

Search

Archives

  • September 2026
  • August 2026
  • December 2025

Meta

  • Log in

Categories

  • উপন্যাস
  • কবিতা
  • গল্প
  • নির্বাচিত লেখা
  • প্রবন্ধ

Newspaper Magazine Blog Theme By Themespride